বাসস

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তাদের বক্তব্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত লক্ষ্য করা গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) বেইজিং থেকে চীনা রাষ্ট্রীয় মিডিয়া সিসিটিভির বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, ‘১৭ জানুয়ারির সন্ধ্যায় এ ফোনলাপ হয়েছে।’
এ সময় শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ‘ভালো সূচন’ আশা করেন।
সিসিটিভির বরাত দিয়ে এএফপি বলেছে, শি বলেছেন, ‘আমরা দুজনেই পারস্পরিক কার্যক্রমের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করি এবং আশা করি নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে চীনের সম্পর্কের উন্নয়ন ঘটবে।’
এদিকে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপের কথা উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক জোরদার সম্পর্ক গড়ে তুলবেন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বলেছেন, ‘এই ফোনালাপটি চীন ও যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভালো ছিল।’
তিনি বলেন, ‘এটি আমার প্রত্যাশা যে আমরা একসঙ্গে অনেক সমস্যা সমাধান করব এবং তা অবিলম্বে শুরু হবে। আমরা বাণিজ্য ভারসাম্য, ফেন্টানাইল, টিকটক এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি এবং আমি পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করতে যা কিছু সম্ভব, তা করব!’

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১২ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৪ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
২১ ঘণ্টা আগে