ইরান যুদ্ধে প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে যুক্তরাজ্য, হামলায় অংশ নেবে না

ডেস্ক, রাজনীতি ডটকম
সংসদে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফাইল ছবি
সংসদে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাজ্য কেবল ‘প্রতিরক্ষামূলক’ কাজে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এ যুদ্ধে সরাসরি হামলায় অংশ নেবে না তার দেশ।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (২ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এ কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রতিরক্ষামূলক কাজের জন্যই ব্রিটিশ ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ইরান যুদ্ধে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এ প্রসঙ্গে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে স্টারমার সংসদে বলেন, এ অনুমতি কেবল ‘পূর্বনির্ধারিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ই ব্যবহার করা যাবে। কোনো অবস্থায়ই ব্রিটিশ বাহিনী ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাবে না।

তিনি বলেন, ‘আমরা এ অভিযানে সরাসরি অংশ না নিলেও ওই অঞ্চলে আমাদের প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ইরান যুদ্ধে প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে যুক্তরাজ্য, হামলায় অংশ নেবে না