স্পেনে হাই-স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে সংঘর্ষ, নিহত ২১

ডেস্ক, রাজনীতি ডটকম
স্পেনে উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হলে আরেক ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ স্পেনে উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে আরেক ট্রেনের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জনের বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত শেষ হতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে ধারণা দেওয়া হচ্ছে।

স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর আদিফের বরাত দিয়ে পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, দুর্ঘটনাটি ঘটে কর্দোবা শহরের কাছে আদামুজ নামের একটি এলাকার কাছে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে উঠে যায়। এরপর সেটি মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

মালাগা থেকে যাত্রা করা ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও। কোম্পানিটি জানিয়েছে, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অন্যদিকে রেনফে পরিচালিত মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনটিতে ছিলেন প্রায় ১০০ যাত্রী।

আন্দালুসিয়ার জরুরি পরিষেবা জানিয়েছে, এই দুর্ঘটনায় সব মিলিয়ে অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

পরিবহনমন্ত্রী পুয়েন্তে বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক। কারণ ট্রেনটি একটি সোজা রেলপথে লাইনচ্যুত হয়েছে, যেটি গত বছরের মে মাসেই সংস্কার করা হয়েছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, দেশটি একটি গভীর বেদনার রাত পার করছে।

আদামুজের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রথম দিকের ব্যক্তিদের একজন। তিনি ঘটনাটিকে “একটি দুঃস্বপ্নের মতো” বলে বর্ণনা করেছেন।

আন্দালুসিয়ার জরুরি সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীদের জীবিত থাকার খবর পোস্ট করে জানানোর আহ্বান জানিয়েছে।

উদ্ধার কর্মীরা জানিয়েছেন, ট্রেনের বাঁকানো ও দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষের কারণে জীবিতদের উদ্ধার ও মরদেহ বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কর্দোবার ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে বলেন,

জীবিত কারও কাছে পৌঁছাতে আমাদের কখনো কখনো মৃতদেহ সরাতেও হয়েছে। কাজটি খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ।

আদিফ জানিয়েছে, ট্রেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার প্রায় ১০ মিনিট পরই দুর্ঘটনার শিকার হয়। নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদের আতচা, সেভিয়া, কর্দোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে আলাদা জায়গা খোলা হচ্ছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত এই রুট বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য স্টেশনগুলো রাতভর খোলা রাখা হবে।

ইতালীয় রেল কোম্পানি ফেরোভিয়ে দেলো স্তাতোর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল ফ্রেচ্চিয়া ১০০০ মডেলের, যা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

স্প্যানিশ রেড ক্রস দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তা দল পাঠানোর পাশাপাশি আশপাশে থাকা পরিবারগুলোর জন্য মানসিক সহায়তা ও কাউন্সেলিং শুরু করেছে।

রেড ক্রসের কর্মকর্তা মিগুয়েল আংহেল রোদ্রিগেজ আরএনই রেডিওকে বলেন,

তথ্যের অভাবে পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে। সময়টা অত্যন্ত কষ্টকর।

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিইর সাংবাদিক সালভাদোর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি বলেন, আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। এরপর বুঝলাম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

সর্বশেষ আপডেটে জানিয়ে হিমনেজ বলেন, তীব্র ঠান্ডার মধ্যে যাত্রীরা বাসের অপেক্ষায় রয়েছেন, যা তাদের একটি স্থানীয় ক্রীড়া কেন্দ্রে নিয়ে যাবে।

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া জানিয়েছেন, তারা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজপ্রাসাদের পক্ষ থেকে এক্সে জানানো হয়, নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েনও শোকবার্তা জানিয়েছেন। ম্যাখোঁ লিখেছেন,

আমার চিন্তা নিহতদের, তাদের পরিবার এবং পুরো স্পেনবাসীর সঙ্গে। ফ্রান্স আপনাদের পাশে আছে।

এর আগে ২০১৩ সালে উত্তর-পশ্চিম স্পেনের গালিসিয়ায় একটি হাই-স্পিড ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে আলোচনার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।

১৩ ঘণ্টা আগে

এ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে কলম্বিয়া, নিহত বেড়ে ১৩২

কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

১৪ ঘণ্টা আগে

৭.৪ মাত্রার ভূমিকম্পে তছনছ কলম্বিয়ায় নিহত ১১১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।

১ দিন আগে

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে