ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য আলোচকরা হোয়াইট হাউজে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের কোনো ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে ইরান।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তিনি ইরানিদের পছন্দ করেন এবং নিজের কর্মজীবনে অনেক ইরানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ইঙ্গিত সরাসরি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কোনো ইরানি কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি। জোর করে ইরানকে কোনো আলোচনায় নেওয়া যায়নি, চাপিয়ে দিলে ইরান শান্তিও গ্রহণ করবে না।
ট্রাম্পের বক্তব্যকে কাপুরুষোচিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, তার (ট্রাম্প) মিথ্যার চেয়ে আরও ঘৃণ্য বিষয় হলো তার কাপুরুষোচিত হুমকি। তিনি (ট্রাম্প) হুমকি দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবেন।
এদিকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডন্ট বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংস হয়ে। ফলে তিনি নিশ্চিত নন এই সংঘাত আর কত দিন চলবে।
সরাসরি না বললেও ইরানকে আত্মসমর্পণের আহ্বানই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, দুটি সহজ শব্দ— নিঃশর্ত আত্মসমর্পণ। আমি আর সহ্য করব না।
ইরানের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে— এমনটিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন বলে জানান ট্রাম্প।
ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানও প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বক্তৃতায় বলেন, ‘ইরানি জাতি কারও চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে। তারা কখনোই অন্যায় বা জুলুমের সামনে মাথা নত করবে না।’
ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তারাই বরং ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে ‘অপূরণীয় ক্ষতি’র মুখে পড়তে হবে। কারণ ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।
ট্রাম্প এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেছিলেন, খামেনির অবস্থান তারা জানেন। তাকে বের করা খুবই সহজ। কিন্তু তাকে এখনই হত্যা করা হবে না। মঙ্গলবারও ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন।
ট্রাম্প আরও বলেছিলেন, ইরানের আকাশ এখন পুরোপুরি তাদের দখলে। সরাসরি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াবেন কি না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প।
বুধবারও হোয়াইট হাউজে সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন ট্রাম্পকে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি হামলা করতেও পারেন, আবার নাও পারেন।

শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’
১৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখে একটি নির্ধারিত সীমারেখায় অবস্থান নেয়। তবে এরপর থেকেই ধীরে ধীরে তারা পশ্চিমমুখী অগ্রসর হয়ে হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে নিয়ন্ত্রণ বিস্তার করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী বিস্ত
১ দিন আগে
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ইরানের সঙ্গে শান্তিচুক্তির যে খসড়া, তাতে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও এ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার এবং মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আটকে থাকা ১২ বিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব রয়েছে। দুই দেশের মধ্যে বিবদমান এসব ইস্যুতে সমঝোতা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে এখনো চূড়ান
১ দিন আগে
এক ঘোষণায় ডব্লিউএইচও জানায়, সম্ভাব্য চিকিৎসাগুলোর কার্যকারিতা যাচাই করতে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হবে। সংস্থাটি এরই মধ্যে বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে মিলে সম্ভাব্য ওষুধ ও টিকার তালিকা চূড়ান্ত করতে কাজ করছে।
১ দিন আগে