বেঁচে আছেন ওস্তাদ জাকির হোসেন, আইসিইউতে ভর্তি

নিউজ ডেস্ক
ওস্তাদ জাকির হোসেন। ছবি: অনলাইন

ভারতীয় গণমাধ্যমগুলোতে মৃত্যুসংবাদ প্রচার করা হলেও কিংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন বেঁচে আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা। তারা জানিয়েছেন, শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। জাকির হোসেনের বন্ধু বংশীবাদক রাকেশ চৌরাসিয়া ও ব্যবস্থাপক নির্মল বাগচীকে উদ্ধৃত করে পিটিআই এ খবর প্রকাশ করেছে।

রাকেশ চৌরাসিয়া জানিয়েছেন, হৃদযন্ত্রের জটিলতা নিয়ে জাকির হোসেন হাসপাতালে ভর্তি। নির্মল বাগচী জানিয়েছেন, তার উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে।

নির্মল বাগচী বলেন, জাকির হোসেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দুই সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখন তিনি আইসিইউতে ভর্তি আছেন। আমরা তার শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

এর আগে দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রথম সারির সব গণমাধ্যমে জাকির হোসেনের মৃত্যুর খবর প্রচারিত হয়। পরে জাকির হোসেনের স্বজনরা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও তিনি মারা যাননি।

জাকির হোসেনের বোন খুরশিদ পিটিআইকে বলেন, ভাইয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে তিনি এখনো বেঁচে আছেন। ভারতসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার ভক্তসহ সবার প্রতি আহ্বান, তার জন্য প্রার্থনা করুন। গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ, দয়া করে আপনারা তার মৃত্যুর ভুল সংবাদ প্রচার করবেন না। তিনি এখনো শ্বাস নিচ্ছেন। এই সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখা আমাদের জন্য অত্যন্ত বাজে অনুভূতি।

৭৩ বছর বয়সী জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা। তিনিও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। এ বছর তিনটিসহ পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন জাকির হোসেন।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অনন্য অবদানের জন্য জাকির হোসেনকে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০২৩ সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৮ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে