ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও দাবি করেছে এটিএস।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ অন্তত ১৭ বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৬ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৭ ঘণ্টা আগে