ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে নিজেদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে অবস্থিত কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পেশোয়ার কনস্যুলেটের সব ধরনের কূটনৈতিক কার্যক্রম এখন থেকে রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে পরিচালিত হবে। মূলত কূটনীতিকদের নিরাপত্তা এবং সম্পদের সঠিক ব্যবস্থাপনার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই এলাকায় এর আগেও একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, ওই অঞ্চলে আফগানিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি পাকিস্তানে মার্কিন বিরোধী মনোভাব বৃদ্ধির কারণেই এই সতর্কতা অবলম্বন করছে ওয়াশিংটন। এর আগে গত মার্চে করাচি শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত বিক্ষোভকারীরা কনস্যুলেটের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে অন্তত ১০ জন নিহত হয়।
উদ্ভুত পরিস্থিতিতে কূটনীতিকদের জীবন ঝুঁকিপূর্ণ মনে করেই পেশোয়ার থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। তবে ইসলামাবাদ দূতাবাস থেকে পাকিস্তানে সব ধরনের সহযোগিতা ও কূটনৈতিক কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রাজনীতি/এসআর

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১৪ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১৯ ঘণ্টা আগে
থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে