ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত হয়েছেন অন্তত ২৭ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র হামলাকারীরা।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এছাড়া শেষ জঙ্গিকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী।
তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, মাশকাফ টানেলের কাছে বন্ধুকযুদ্ধে নিরাপত্তা কর্মীরাও নিহত হয়েছেন। এর আগে ডন রেলওয়ের নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফের বরাতে জানিয়েছে, ৯ কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।
সরকারের বিবৃতি অনুসারে, সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রেলওয়ে বিভাগ উদ্ধার কাজে আরও ট্রেন পাঠিয়েছে।
পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ জানান, কোয়েটার সিভিল হাসপাতালেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব পরামর্শদাতা, ডাক্তার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতালে ডাকা হয়েছে।
এদিকে ট্রেন অপহরণের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ হুমকি দিয়েছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, যারা নিরীহ যাত্রীদের ওপর গুলি চালায়, তারা কোনও ছাড় পাওয়ার যোগ্য নয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।
১ দিন আগে
ভূতাত্ত্বিকভাবে সক্রিয় একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি এখনো ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত সামলাচ্ছে, যেখানে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
১ দিন আগে
বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস-এর চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার মূল সড়কে মুখোশধারী একদল লোককে পুলিশ বাধা দিচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্
১ দিন আগে
কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, কিয়েভ বড় মিসাইল হামলার মধ্যে আছে। এ সময় তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেন।
১ দিন আগে