চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। লিউশেনইউ নামের ওই খনিতে দুর্ঘটনার সময় ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন, যাদের মধ্যে ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও খনির নিচে এখনো আটকা পড়ে আছেন আরও ৩৮ জন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে বিস্ফোরণটি ঘটে।

ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ৩৮ জন এখনও খনির নিচে আটকা রয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব অঞ্চল ও বিভাগকে কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক থাকতে হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সিনহুয়া।

এর আগে খবরে বলা হয়েছিল, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল। এই বিষাক্ত ও গন্ধহীন গ্যাসের কারণে আটকে পড়াদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শানসি প্রদেশকে চীনের কয়লা খনির প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। যদিও সাম্প্রতিক দশকগুলোতে খনির নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে, তবুও নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা না হওয়ায় দেশটিতে এখনও প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে।

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহারকারী দেশ এবং সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী রাষ্ট্র, যদিও একই সঙ্গে তারা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও দ্রুত অগ্রসর হচ্ছে।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিন কার্ডের আবেদনে নতুন নিয়ম, বিপাকে লাখো মার্কিন অভিবাসী

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়াতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, তাদের আবেদনের পুরো প্রক্রিয়াকালীন যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হবে।

৪ ঘণ্টা আগে

কাতার-পাকিস্তানের মধ্যস্থতা, তবুও ইরানের ওপর হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএস নিউজকে বলেন, "ট্রাম্প তার সীমারেখা খুব স্পষ্টভাবে নির্ধারণ করেছেন: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তারা সমৃদ্ধ ইউরেনিয়ামও রাখতে পারবে না।"

৫ ঘণ্টা আগে

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে

৬ ঘণ্টা আগে

শান্তি আলোচনায় বাধা ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবি’: ইরান

আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পরস্পরবিরোধী অবস্থান এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করেছে। তারপরও পাকিস্তানের মধ্যস্থতায় গুরুত্বের সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে তেহরান।’

৬ ঘণ্টা আগে