যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে হামাস–ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৪: ২১
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গাজা ভূখণ্ডে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। চুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকা ইসরায়েলের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও চুক্তিকে স্বাগত জানালেও সেনাদেরকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে’।

ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক!’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে ‘স্বাগত’ জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন শক্ত প্রতিরক্ষার প্রস্তুতি নিতে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে।

পোস্টে আরও বলা হয়েছে, একই সঙ্গে সেনাপ্রধান অপহৃতদের উদ্ধার অভিযানে প্রস্তুতি নিতে বলেছেন সৈন্যদের। এই অভিযান সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে হামাস জানিয়েছে, তারা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায়, তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ‘ফিলিস্তিনি বন্দীদের তালিকা’ ইসরায়েলের কাছে জমা দিয়েছে।

হামাস জানিয়েছে, তারা এখন ‘চূড়ান্তভাবে নামগুলোর অনুমোদনের অপেক্ষায়’ আছে। এরপর বন্দীদের গণমাধ্যম দপ্তরের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে ঘোষণা করা হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আটক ২

সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

১ দিন আগে

হামলা-পালটা হামলার পর ফের আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, কাতারে বৈঠকের প্রস্তুতি

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি হোয়াইট হাউজ।

১ দিন আগে