ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি বাহিনী গতকাল বুধবার জানিয়েছে পরিকল্পনামাফিক ফিলিসি্তনিদের সরিয়ে হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে তারা দক্ষিণ গাজার রাফাহ শহরের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ মিশর এ ব্যাপারে কঠোর সর্তকতা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মুখপাত্র ডেভিড মেনসার গতকাল ওই তথ্য নিশ্চিত করে জানান, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। অবশ্য হামলার কোনো নির্দষ্টি সময় উলে্লখ করেননি তিনি।
এদিকে, গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিসি্তনিদের সরিয়ে নিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার তাঁবু কিনেছে। এসব তাবুর প্রতিটিতে ১০ থেকে ১২ জন থাকতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
মিশরের সীমান্ত সংলগ্ন রাফাহ শহরে গাজার বাকি অংশ থেকে পালিয়ে আসা ১০ লাখের বেশি ফিলিসি্তনি আশ্রয় নিয়েছে। এর আগে রাফাহকে নিরাপদ' শহর হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। এখন এই শহরটিও তাদের আক্রমণের লক্ষ্য হওয়ায় ওই ফিলিসি্তনিরা আবার পালাতে হতে পারে বলে শঙ্কায় দিন আছেন। এ ছাড়া বাস্তুচূ্যত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহ শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে চরম মানবিক বিপর্যয় হবে বলে সতর্ক করে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওগুলোতে দেখা গেছে, রাফাহ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খান ইউনিস শহরে বর্গাকার সাদা তাঁবুর সারি। অবশ্য বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। তবে স্যাটেলাইট কম্পানি ম্যাক্সার টেকনোলজিস থেকে পাওয়া ছবিগুলো পর্যলোচনা করে খান ইউনিসের যেখানে তাঁবু স্থাপন করা হয়েছে ওই এলাকাটি কয়েক সপ্তাহ আগেও ফাঁকা ছিল।
ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, রাফাহর বেসামরিকদের স্থানান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকে বসার পরিকল্পনা করেছে। এক মাসের মধ্যেই স্থানান্তর শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, সামরিক বাহিনী এখনই অভিযান শুরু করে দিতে পারতো কিন্তু তারা নেতানিয়াহুর সবুজ সংকেতের অপেক্ষায় আছে।
এদিকে, রাফাহ শহরে সামরিক অভিযান নিয়ে সর্তক করে মিশরে প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি বলেছেন, রাফাহতে সামরিক অভিযান মানবিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর বিপর্যয়কর পরিণতি' বয়ে আনবে।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রাফাহ শহরে স্থল অভিযানের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়ে অন্য উপায়ে হামাস যোদ্ধাদের মোকাবিলার পরামর্শ দিয়েছে। ইসরায়েল দক্ষিণ গাজা থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করলেও বিমান হামলা অব্যাহত রেখেছে।
এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে, তারা ইসরায়েলি ও মার্কিন নৌযানে হামলা চালিয়েছে। সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি স্থানীয় সময় বুধবার গভীর রাতে একটি ভিডিও বার্তায় বলেন, এডেন উপসাগরে মারস্ক ইয়র্কটাউন কার্গো জাহাজে আঘাত হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পশ্চিমা নেৌযানে হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীটি।
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মোকাবিলায় ন্যাশনাল গার্ড তলবের ইঙ্গিত
গাজায় সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমগ্র দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে পুলিশ ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন (ইউটি অস্টিন) এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রপ্তোর করেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার মাইক জনসন হেনস্তার শিকার হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। চলমান বিক্ষোভ মোকাবিলায় ন্যাশনাল গার্ড তলবের ইঙ্গিত দিয়েছেন মাইক জনসন।
সূত্র : বিবিসি, আলজাজিরা

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৮ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৯ ঘণ্টা আগে