ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
এলিজাবেথ বর্নি। ফাইল ছবি

দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি। চলতি বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারে রদবদল আনতে পারেন এমন আলোচনার মধ্যে সরকারপ্রধানের পদ ছাড়লেন তিনি। খবর বিবিসির।

তবে নতুন প্রধানমন্ত্রীর নাম এখনও জানানো হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, বর্নির উত্তরসূরি নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।

এদিকে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তল। এছাড়া সামরিক বাহিনীবিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লিকোর্নু ও সাবেক কৃষিমন্ত্রী জুলিয়েন দেনোরমান্দিস আলোচনায় রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন- ফ্রান্সে পেনশন ব্যবস্থার সংস্কার, সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন হারানো, অভিবাসন আইন নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন বছর বাকি। এর আগে সরকারে রদবদল এনে ভাবমূর্তি বাড়াতে চান তিনি।

এলিজাবেথ বর্নির পত্যাগের ঘোষণায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।

এর আগে ১৯৯১ ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৬ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৮ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৯ ঘণ্টা আগে