গাজায় যুদ্ধবিরতি টিকা নিয়ে সন্দেহ ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৫: ৪৪

দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মন্তব্য করেছেন। গাজা যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত নই যে এই যুদ্ধবিরতি কত দিন টিকবে। এটি আমাদের যুদ্ধ নয়, এটি তাদের যুদ্ধ। তাই এই যুদ্ধবিরতি নিয়ে আমি আত্মবিশ্বাসী নই।

তিনি আরও বলেন, হামাস দুর্বল হয়ে পড়েছে এবং গাজা এখন একটি "বিধ্বস্ত ধ্বংসস্তূপের মতো"।

একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে তার অভিজ্ঞতা উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা একটি সমুদ্রতীরবর্তী অঞ্চল। এই অবস্থানকে কাজে লাগিয়ে গাজায় অসাধারণ কিছু করা সম্ভব।

তিনি আরও মন্তব্য করেন, "এটি একটি দুর্দান্ত জায়গা। আপনি জানেন, সবকিছুই ভালো হতে পারে।"

ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে আবারও আলোড়ন তুলেছে এবং গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সূত্র-বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২০ ঘণ্টা আগে