ডেস্ক, রাজনীতি ডটকম

বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে সম্পর্ক, এবং বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের কারণে চাপের মধ্যে পড়ে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার জায়গায় অর্থনৈতিক সচিব পদে নিয়োগ পেয়েছেন এমা রেনল্ডস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, যা দেশটির সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, এমা রেনল্ডস পূর্বে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন এবং একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই এই পুনর্গঠন ঘোষণা করা হয়। এমা রেনল্ডসের পূর্ববর্তী দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল, যিনি রেজলিউশন ফাউন্ডেশন থিংকট্যাংকের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন। তিনি সাম্প্রতিক নির্বাচনে এমপি নির্বাচিত হন এবং প্যাট ম্যাকফ্যাডেনের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বৃদ্ধি করা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে, যার আওতায় টিউলিপ সিদ্দিকও পড়েছেন। এছাড়া শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে টিউলিপের বিরুদ্ধে।
তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, তিনি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করেননি এবং তার বিরুদ্ধে কোনো অনুচিত কাজের প্রমাণও নেই। তবুও বিভ্রান্তি এড়াতে তিনি পদত্যাগ করেছেন।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৩ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৫ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে