ডেস্ক, রাজনীতি ডটকম

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে মিশরের শহর শারম এল শেখ-এ ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরও অংশ নিচ্ছে, যেখানে প্রধানত জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা চলছে।
চলমান যুদ্ধবিরতি আলোচনার সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহু হামলা বন্ধের নির্দেশ দিলেও, গাজার সূত্র অনুযায়ী গত তিন দিনে ১০৪ জন নিহত হয়েছেন। শুধু সোমবারেই ত্রাণ নিতে গিয়েও ১০ জন নিহত হন। ইসরায়েল অবশ্য দাবি করছে, তারা কেবল 'রক্ষণাত্মক' অভিযান চালাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমাবর (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৩ জন নিহত হন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।
উভয়পক্ষ সম্মতি জানানোর পর ৪ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু গাজার সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প হামলা-বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত তিন দিনে নিহত হয়েছেন ১০৪ জন। তাদের সবাই নিহত হন ইসরায়েলি সেনাদের গুলিতে।
ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অবশ্য এক ব্রিফিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলা-হত্যার সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় ‘রক্ষণাত্মক’ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
এদিকে এক প্রতিবেদনে মিশরের দৈনিক আল কাহেরা নিউজ জানায়, সোমবার মিশরের পর্যটন শহর শারম এল শেখ- এ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও হামাসের প্রতিনিধিদের। মিশরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ছিল বৈঠকের প্রথম সেশন বা পর্যায় এবং এ পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

আইআরজিসি এক বক্তব্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত এমন ১৮টি মার্কিন কোম্পানির নাম উল্লেখ করেছে। মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িংয়ের মতো সব জায়ান্ট রয়েছে এ তালিকায়।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) মানুষ মনে করছেন, ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য পূর্ণ না হলেও দেশটির উচিত দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। রয়টার্স-ইপসোসের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।
১৮ ঘণ্টা আগে
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ, যারা এই সরাসরি সংঘাতে যুক্ত হবে।
১৯ ঘণ্টা আগে
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এই জোট থেকে যুক্তরাষ্ট্র ঠিক কী সুবিধা পাচ্ছে, তা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। রুবিওর ভাষায়, 'এই সম্পর্ক আমাদের জন্য কতটা কার্যকর—তা নতুন করে ভাবার সময় এসেছে।'
১৯ ঘণ্টা আগে