ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার বেইজিংয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ গণমাধ্যমের ভিডিও চিত্রে দেখা যায়, বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠক শুরুর আগে ‘গ্রেট হল অব দ্য পিপলে’র বাইরে দুই নেতা কুশল বিনিময় করেন। গ্রেট হলে প্রবেশের আগে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিছিয়ে দেওয়া লাল গালিচার ওপর দিয়ে দুই নেতা হেঁটে যান এবং সামরিক ব্যান্ডে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া ও চীনের মধ্যকার সহযোগিতার ‘শক্তিশালী ও ইতিবাচক’ গতির প্রশংসা করে পুতিন তার বক্তব্য শুরু করেন। শি জিনপিংকে উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘প্রতিকূল বাহ্যিক পরিস্থিতির মধ্যেও আমাদের পারস্পরিক এবং অর্থনৈতিক সহযোগিতা একটি শক্তিশালী ও ইতিবাচক গতি প্রদর্শন করছে।’
জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন ও রাশিয়ার মধ্যকার ‘অটল ও দৃঢ় সম্পর্কের’ ভূয়সী প্রশংসা করেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি পুতিনকে বলেন, ‘নানা পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও অদম্য স্থিতিস্থাপকতার সাথে আমরা আমাদের রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস এবং কৌশলগত সমন্বয়কে ক্রমাগত গভীর করতে সক্ষম হয়েছি।’
বৈঠকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, সেখানে সংঘাতের বিস্তার ‘অসমীচীন’ এবং একটি যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি। শি জিনপিং আরও বলেন, ‘একটি ব্যাপক যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি বিষয়, নতুন করে শত্রুতা বা সংঘাত শুরু করা আরও বেশি অসমীচীন এবং আলোচনা বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
বেইজিং থেকে আল জাজিরার প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানিয়েছেন, পুতিনের এই সফর এবং সম্প্রতি শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি উল্লেখ করেন, পুতিন এবার চীন-রুশ বন্ধুত্বের ২৫ বছর পূর্তি উদযাপন করছেন। এর আগে তিনি বহুবার চীন সফর করেছেন এবং শি জিনপিংয়ের সাথে ৪০ বারেরও বেশি সময় সাক্ষাৎ করেছেন।
ক্যাটরিনা ইউ বলেন, ‘তাই পুতিনের এই সফরটি মূলত দুই দেশের মধ্যকার বিদ্যমান সমন্বয় ও সহযোগিতাকে আরও গভীর করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি উভয় পক্ষই মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে একে অপরকে সর্বশেষ তথ্য জানাবে। এতে কোনো সন্দেহ নেই যে, শি জিনপিং গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কী আলোচনা হয়েছিল, সে বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলবেন।’
আল জাজিরার এই প্রতিনিধি জানান, পুতিনের সঙ্গে রুশ ব্যবসায়ী এবং সরকারের শীর্ষস্থানীয় নেতাদের একটি বড় প্রতিনিধিদল এসেছে। ক্রেমলিন ইতোমধ্যে ঘোষণা করেছে যে, দুই দেশের শীর্ষনেতা অর্থনীতি, পর্যটন থেকে শুরু করে শিক্ষা খাতসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৪০টি ভিন্ন ভিন্ন চুক্তিতে স্বাক্ষর করবেন।
‘তবে আমি মনে করি, শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলোচনার প্রধান বিষয়বস্তু হবে জ্বালানি নিরাপত্তা,’ বলেন ক্যাটরিনা ইউ।
তিনি আরও যোগ করেন, ‘ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের বাজারে রাশিয়ার যে গ্যাস রপ্তানি হতো, তা এখন পুরোপুরি বন্ধ। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে পদার্পণ করায়, সেই ঘাটতি পূরণ করতে এবং রাজস্ব আয়ের জন্য রাশিয়ার এখন অর্থ প্রয়োজন।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে দেওয়া এক ভিডিওবার্তায় পুতিন বলেন, বেইজিং ও মস্কো একে অপরের ‘সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় ঐক্যসহ দুই দেশেরই মূল স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
পুতিন উল্লেখ করেন, উভয় দেশই অর্থনীতি, রাজনীতি এবং প্রতিরক্ষা খাতে সক্রিয়ভাবে সম্পর্ক জোরদার করছে। মস্কো ও বেইজিংয়ের মধ্যকার এই ‘নিবিড়’ এবং ‘কৌশলগত’ সম্পর্ক বৈশ্বিক রাজনীতিতে একটি ‘স্থিতিশীল ভূমিকা’ পালন করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছি না, বরং বিশ্বশান্তি এবং সার্বিক সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করছি।’
রাজনীতি/আইআর

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
১ দিন আগে
তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।
১ দিন আগে
জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।
১ দিন আগে
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক
১ দিন আগে