চাঁদে নতুন মহাকাশযান পাঠাল চীন

ডেস্ক, রাজনীতি ডটকম

চাঁদে নতুন মহাকাশযান পাঠিয়েছে চীন। শুক্রবার (৩ মে) লং মার্চ ৫ রকেটে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে চীনের চন্দ্রযান চ্যাং-৬। এ চন্দ্রযানের লক্ষ্য, চাঁদ থেকে মাটি এবং পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। এতে সফল হলে চাঁদ নিয়ে পৃথিবীর গবেষণা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর আগে অন্য কোনও দেশ চাঁদ থেকে মাটি, পাথর তুলে পৃথিবীতে আনতে পারেনি। ফলে চীন সফল হলে তারাই হবে এ কাজ করে দেখানো প্রথম দেশ।

চীনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চ্যাং-৬ এর গন্তব্য আপাতত চাঁদের দূর প্রান্তে অ্যাপোলো গর্তের দক্ষিণাংশ। এই এলাকায় প্রাচীন সময়ের তথ্য এবং নিদর্শন পাওয়া যেতে পারে বলে আশা বিজ্ঞানীদের। চ্যাং-৬ মহাকাশযানের ওজন ৩ হাজার ২০০ কিলোগ্রাম। ফ্রান্স, ইতালি, পাকিস্তান এবং সুইডেনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি চাঁদে বহন করে নিয়ে যাচ্ছে এই মহাকাশযান। চাঁদে পৌঁছনোর পর বিভিন্ন অনুসন্ধানে সেই যন্ত্র কাজে লাগবে।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা থেকে জানানো হয়েছে, চ্যাং-৬ এর প্রাথমিক লক্ষ্য চাঁদের মাটির অন্তত দুই মিটার গভীর থেকে দুই কিলোগ্রাম পরিমাণের নমুনা পৃথিবীতে নিয়ে আসা। এর আগে ২০১৯ সালে চন্দ্র অভিযানে চীনের সাফল্য তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে। চাঁদের দূরপ্রান্তে প্রথম মহাকাশযান পাঠিয়েছিল তারা। সেই অভিযানের নাম ছিল চ্যাং-৪। এর মাধ্যমে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে চীনের ল্যান্ডার এবং রোভার। এ বার শুধু মহাকাশযান পাঠিয়ে চাঁদে অনুসন্ধান চালানোই নয়, চাঁদ থেকে মাটি-পাথর তুলে আনার অভিযানে হাত দিয়েছে চীন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৮ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে