ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের শানডং প্রদেশে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিলে অন্তত ১১জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক। চলন্ত বাসটি তাই'আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দেয়। চালক বাসের ‘নিয়ন্ত্রণ হারালে’ এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সিসিটিভির বরাত দিয়ে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি স্বেচ্ছায় এই ঘটনা ঘটিয়েছেন কী না, তা এখনও নিশ্চিত নয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, এখন পর্যন্ত ১১ জন (ছয় অভিভাবক ও পাঁচ শিক্ষার্থী) নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা স্থিতিশীল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, মানুষ বাসের নিচে আটকা পড়ে আছেন।
কয়েকদিন আগেই চীনে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। নতুন শ্রেণীর ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।
১৯ ঘণ্টা আগে
এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।
২০ ঘণ্টা আগে
দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।
২০ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) বেইজিং যাচ্ছেন অজিত দোভাল। সফরে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে চীনের সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে বৈঠকটি হবে।
১ দিন আগে