ইয়েমেন উপকূলে জাহাজে আবারো ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের উপকূলে শুক্রবার একটি জাহাজকে দুইবার লক্ষ্যবস্তু করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের ওপর সর্বশেষ হামলার জন্য হুথি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইয়েমেনি বন্দর মোখা’র দক্ষিণ-পশ্চিমে এই হামলা হয়েছে। খবর এএফপির।

ইউকেএমটিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছে যে প্রথম আক্রমণে, জাহাজে থাকা ক্রুরা জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণ অনুভব করে। আর, দ্বিতীয় হামলাটি দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলে ধারণা করা হয়।

কয়েক ঘণ্টা আগে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেও মোখা বন্দরে হামলার কথা জানিয়েছে। অ্যামব্রে বলেছে, ওই ঘটনায় ‘তিনটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১৯ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১ দিন আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

১ দিন আগে