লেবাননে হামলার হুমকি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী সীমান্তে গুলিবিনিময় করছে। প্রতীকী ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা সাড়ে তিন মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

এই পরিস্থিতিতে সরাসরি লেবাননে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, হিজবুল্লাহ সীমান্ত এলাকা ছেড়ে না দিলে লেবাননে হামলা চালাবে তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছে- যদি হিজবুল্লাহ গোষ্ঠী দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে সরে না আসে তাহলে লেবাননে হামলা চালাবে তারা। ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সাথে এক বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একথা বলেন।

আনাদোলু বলছে, বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েল কাটজের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় কাটজ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানান।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, অন্যথায় লেবাননকে এমন একটি বিধ্বংসী আঘাতের সম্মুখীন হতে হবে যা থেকে দেশটিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কাটজ এবং তাজানি ইসরায়েলে ইতালীয় এয়ারলাইন কার্যক্রম পুনর্নবীকরণের পাশাপাশি জ্বালানি ও পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন।

এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, তিনি গাজায় ফিলিস্তিনিদের জন্য ‘যৌথ মানবিক উদ্যোগ জোরদার করতে’ কাটজের সাথে সম্মত হয়েছেন এবং ‘গাজা থেকে ১০০ জন (আহত) শিশুর ইতালিতে চিকিৎসা করার জন্য তার দেশের প্রস্তুতির কথা বলেছেন।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে এক্সে পৃথক টুইটে তিনি বলেন, তার দেশ ‘মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র উপায় হিসাবে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে।’

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ হাজার ৭৪০ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৬ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৭ ঘণ্টা আগে