ডেস্ক, রাজনীতি ডটকম

উরুগুয়ের একটি নার্সিং হোমে রোববার ভোরে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নার্সিংহোমের কেয়ারটেকার কোনমতে প্রানে বেঁচে যায়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে আটজন নারী ও দুইজন পুরুষ।
দমকল বাহিনীর কর্মীরা নার্সিং হোমের মূল প্রবেশপথটি চুরমার অবস্থায় দেখতে পান। তারা বসার ঘরে আগুন দেখতে পান। আগুন থেকে পুরো নার্সিং হোমে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ত্রেইনতা ই ত্রেস শহরেএই নার্সিংহোমটি অবস্থিত। আজ সোমবার এএফপি এই তথ্য জানিয়েছে।
হাসপাতালটি খুব বড় নয়। সব মিলিয়ে এতে ছয়টি কক্ষ ছিল। সেখানে অধিকাংশই প্রবীণ নাগরিকরা ভর্তি ছিলেন।
উরুগুয়ের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী কারিনা রান্দো সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দুর্ঘটনা’।
তিনি বলেন, ‘একটি ঘর গরম করার হিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়’।
তিনি নার্সিং হোম সম্পর্কে বলেন, ‘এই প্রতিষ্ঠানটি বেশ ভালো অবস্থায় ছিল। আমরা সম্প্রতি এটি পরিদর্শন করেছিলাম এবং তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি।’
বিবৃতি বলা হয়, ধোঁয়াতেই শ্বাসরুদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ২০ বছরের এক যুবক ছিলেন। তিনি সেখানকার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।
ধারণা করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। যে যুবক প্রাণে বেঁচে গেছেন, তিনি গ্যারেজের ভেতর দিয়ে বাইরে এসেছেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে