‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

ডেস্ক, রাজনীতি ডটকম
'ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা'- শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ছবি: পার্স টুডে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি কখনও বিদায় জানাননি এবং জানাবেনও না। তার ভাষায়, খামেনি শুধু একজন নেতা নন, তিনি সবসময় তাঁর হৃদয়, চিন্তা ও পথচলার অংশ হয়ে থাকবেন।

শনিবার (৪ জুলাই) তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ অংশগ্রহণ মুসলিম বিশ্বের ঐক্য আরও জোরদার করবে। পাশাপাশি সন্ত্রাস, সহিংসতা ও গণহত্যার নীতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর জনগণকে আরও ঐক্যবদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পেজেশকিয়ানের ভাষায়, খামেনির নেতৃত্ব, দৃঢ়তা ও ব্যক্তিত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, বিভিন্ন স্থানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আবেগ ও অশ্রুই প্রমাণ করে ইরানসহ বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কাছে তাঁর অবস্থান কতটা গভীর।

প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতা সবসময় মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন এবং নেতৃত্বের পুরো সময়জুড়ে এ বিষয়ে ধারাবাহিকভাবে আহ্বান জানিয়েছেন।

বক্তব্যে ইসরায়েলের কর্মকাণ্ড ও যুক্তরাষ্ট্রের সমর্থনেরও সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পরিকল্পিতভাবে বিজ্ঞানী, মেধাবী ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তিত্বদের হত্যা করা হচ্ছে। গাজা, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে একই নীতির বাস্তবায়ন চলছে বলে দাবি করেন তিনি।

তার মতে, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য মুসলিম সমাজকে দুর্বল করা এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা।

মুসলিমদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিভাজন ও অভ্যন্তরীণ বিরোধ বাড়ায় এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বরং জুলুম, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতার শাহাদাত যেমন গভীর বেদনার, তেমনি তা অনুপ্রেরণারও উৎস। আল্লাহর পথে পরিচালিত নেতাদের চিন্তা, আদর্শ ও বার্তা শাহাদাতের মাধ্যমে শেষ হয়ে যায় না; বরং তা পরবর্তী প্রজন্মকে সত্য, ন্যায়বিচার ও প্রতিরোধের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১০ ঘণ্টা আগে

খামেনির জানাজা ঘিরে ইরানে মহাযজ্ঞ— শোককে শক্তি বানিয়ে রাজনৈতিক দৃঢ়তার প্রদর্শনী

যুদ্ধের ক্ষত ও শোকের আবহের মধ্যেই শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং যুদ্ধ-পরবর্তী ইরানে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বের প্রতি জনসমর্থন প্রদর্শন এবং রাজনৈতিক দৃঢ়তার বার্তা দেওয়ার বড় মঞ্চে পরিণত হয়েছে।

২১ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহে অসুস্থ ৪৪, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের বিভিন্ন আয়োজনে অন্তত ৪৪ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত গরমে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘ফোর্থ অব জুলাই’ কুচকাওয়াজ (প্যারেড) শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ঐশী প্রতিশোধ আসন্ন: আইআরজিসি নৌপ্রধান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐশী প্রতিশোধ’ আসন্ন।

১ দিন আগে