অভিষেক ভাষণে আমেরিকার ‘সুবর্ণ যুগের সূচনা’র প্রতিশ্রুতি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
দুই বাইবেলে হাত রেখে সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ছবি: এপি

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে তিনি বলেছেন, আমেরিকাকে আবার মহান করে তোলার সুযোগ দিতেই ঈশ্বর তার জীবন রক্ষা করেছেন। তার শপথের মাধ্যমে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ক্যাপিটল ভবনের রোটুন্ডায় মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেন ট্রাম্প। সেখানকার তাপমাত্রা শূন্যের নিচে থাকায় শপথ অনুষ্ঠানটি খোলা চত্বর থেকে ভবনের ভেতরে অনুষ্ঠিত হয়।

আমেরিকাকে অগ্রধিকার দেওয়ার প্রত্যয় জানিয়ে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। এখন থেকে আমাদের দেশ আরও উন্নতি করবে এবং সারা বিশ্বের কাছে সম্মান অর্জন করবে। আমরা সব জাতির ঈর্ষায় পরিণত হব এবং ট্রাম্প প্রশাসন যতদিন থাকবে, একদিনের জন্যও কাউকে আমাদের ব্যবহার করে সুযোগ নিতে দেবো না।

ট্রাম্প আরও বলেন, খুব সহজ কথায়, আমি আমেরিকাকেই সবকিছুতে অগ্রাধিকার দেবো। জনগণকে তাদের বিশ্বাস, সম্পদ, গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ম্যান্ডেট ছিল এবারের নির্বাচন। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের সময় শেষ।

এবারের নির্বাচনি প্রচারের সময় এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারীর গুলি তার কানকে ক্ষতবিক্ষত করেছিল। নির্বাচনি প্রচারের সময়ই ট্রাম্প বলেছিলেন, তাকে মহৎ কিছু করার সুযোগ দিতেই ঈশ্বর ওই গুলি থেকে তাকে রক্ষা করেছিলেন। একই কথার পুনরাবৃত্তি তার অভিষেক ভাষণেও উঠে আসে।

প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়কে মার্কিন প্রজাতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, আমাদের প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের এই যাত্রা সহজ ছিল না। যারা আমাদের এই যাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছে, তারা আমার স্বাধীনতা এবং আমার জীবন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। মাত্র কয়েক মাস আগে পেনসিলভ্যানিয়ার চমৎকার একটি মাঠে এক আততায়ীর গুলি আমার কান ছিন্নভিন্ন করে দিয়েছে। কিন্তু আমি তখনো বিশ্বাস করতাম এবং এখন আরও বেশি বিশ্বাস করি, আমি জীবন ফিরে পেয়েছি কোনো একটি কারণে। আমেরিকাকে আবারও মহান করে তোলার জন্যই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন।

দুটি বাইবেলে হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্যে একটি বাইবেল তার মায়ের দেওয়া, অন্যটি আব্রাহাম লিংকনের। ১৮৬১ সালে দ্বিতীয় এই বাইবেলটি ছুঁয়েই শপথ নিয়েছিলেন আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রে আগের কয়েকজন প্রেসিডেন্টও এই বাইবেল ছুঁয়েই শপথ নিয়েছেন।

শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে হোয়াইট হাউজে পা রেখেছিলেন তিনি। পরে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

এরপর নানামুখী বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলাতে সাজাপ্রাপ্তও হয়েছিলেন। শেষ পর্যন্ত গত ৫ নভেম্বরের নির্বাচনে বাইডেনের উত্তরসূরি কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

ট্রাম্পের পাশাপাশি তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন একই অনুষ্ঠানে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে আনুমানিক পাঁচ লাখ অতিথি উপস্থিত ছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান অভ্যন্তরীণ হলেও এবারই প্রথম রীতি ভেঙে কয়েকজন বিদেশি নেতাও উপস্থত ছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠরা ছাড়াও বিরোধী শিবিরের অনেকেও হাজির হয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে