বিনা অনুমতিতে কনটেন্ট ব্যবহার: যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাপানের মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিম্বুন যুক্তরাষ্ট্রের এআই কোম্পানি পারপ্লেক্সিটি'র বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, পারপ্লেক্সিটি তাদের সার্চ ইঞ্জিনে বিনা অনুমতিতে ইয়োমিউরি শিম্বুনের কনটেন্ট ব্যবহার করছে।

গত বৃহস্পতিবার এই মামলাটি করা হয়।

প্রচারসংখ্যার দিক দিয়ে ইয়োমিউরি শিম্বুন বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্রগুলোর একটি। পত্রিকাটি বলেছে, বিনা মূল্যে আধেয় ব্যবহারের অভিযোগে এর আগেও বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। তবে জাপানের বড় কোনো সংবাদমাধ্যম এই প্রথম এমন মামলা করল।

মামলায় অভিযোগ করে বলা হয়েছে, পারপ্লেক্সিটির ব্যবহার করা আধেয়গুলো তৈরিতে বিপুল শ্রম ও অর্থ ব্যয় করতে হয় সংবাদমাধ্যমগুলোর। অথচ এগুলো ব্যবহারের জন্য কোনো খরচই করতে হচ্ছে না এআই প্রতিষ্ঠানটিকে। এটি ‘নির্ভুল সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিতে পারে’ বলে মনে করেন ইয়োমিউরি শিম্বুন-এর একজন মুখপাত্র।

ইয়োমিউরি শিম্বুন-এর দাবি, গত ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অনুমতি ছাড়া তাদের ১ লাখ ২০ হাজার আধেয় ব্যবহার করেছে পারপ্লেক্সিটি। এর জন্য মামলায় ২২০ কোটি ইয়েন বা ১৪ লাখ ৭০ হাজার ডলারের ক্ষতিপূরণ চেয়েছে তারা। মামলায় আরও বলা হয়েছে, পারপ্লেক্সিটির সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো কিছু খোঁজার পর ইয়োমিউরি শিম্বুন-এর আধেয়র বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। ফলে ব্যবহারকারীরা সেটি শুধু দেখেন। সংবাদপত্রটির খবরের লিংকে প্রবেশ করেন না। এতে তাদের পাঠকের সংখ্যা কমেছে। এ বাবদও ক্ষতিপূরণ দিতে হবে পারপ্লেক্সিটিকে।

জাপানের প্রধান পাঁচটি দৈনিক সংবাদপত্রের একটি ইয়োমিউরি শিম্বুন। বর্তমানে তাদের দৈনিক প্রচারসংখ্যা প্রায় ৬০ লাখ। ২০১০ সালের এই প্রচারসংখ্যা ছিল দিনে ১ কোটির বেশি। এ ছাড়া সংবাদপত্রটিতে প্রায় আড়াই হাজার প্রতিবেদক কাজ করেন। ইয়োমিউরি শিম্বুন-এর মামলার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পারপ্লেক্সিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গত বছরের অক্টোবরে পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালনিউইয়র্ক পোস্ট। সংবাদপত্র দুটির ওই পদক্ষেপকে তখন ‘দুরদৃষ্টিহীন, অপ্রয়োজনীয় ও আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছিল এআই প্রতিষ্ঠানটি। পারপ্লেক্সিটি বলেছিল, সংবাদমাধ্যমগুলো এমন এক বিশ্বে বাস করতে পছন্দ করে, যেখানে প্রকাশিত তথ্যের মালিকানা তাদের হাতেই থাকবে। আর অর্থ পরিশোধ ছাড়া এই তথ্য দিয়ে কেউ কিছু করতে পারবে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পকে বড় ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নির্দেশ সিনেটের

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব অল্প ব্যবধানে পাস হয়েছিল। ফলে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষই একজন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করল।

৭ ঘণ্টা আগে

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৭ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৮ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৯ ঘণ্টা আগে