ওমানের শিল্পাঞ্চলে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ওমানের সোহার প্রদেশে ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

শুক্রবার (১৩ মার্চ) দেশটির সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্পাঞ্চলে এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শিল্পাঞ্চল ছাড়াও একটি খোলা এলাকায় দ্বিতীয় ড্রোনের আঘাত এলেও সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নিরাপত্তা সূত্রের বরাতে সংস্থাটি জানায়, একটি ড্রোন সোহার এলাকার আল-আওয়াহি শিল্পাঞ্চলে আঘাত হানে। এতে দুই বিদেশি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আরেকটি ড্রোন খোলা এলাকায় পড়লেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার পর শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সালালাহ বন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানে। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

ওমানের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার পরও দেশে তেল ও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, বন্দরের দক্ষিণ অংশে হামলার পর সেখানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশসহ ১৬ দেশের বাণিজ্য নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ১৬টি দেশে উৎপাদন খাত নিয়ে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

১ দিন আগে

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হয় ইরানের প্রাথমিক স্কুল: প্রাথমিক তদন্ত

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুরনো ও ত্রুটিপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইরানি ঘাঁটিকে নিশানা করতে গিয়ে 'ভুলবশত' বিদ্যালয়টিতে আঘাত হানে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে তীব্র অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন, যদিও বিষয়টি এখনো তদন্তাধীন বলে দাবি করছে পেন্টাগন।

১ দিন আগে

আল–আকসা মসজিদে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা

যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান, তারা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ফিলিস্তিনিদের ওপর চলমান উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো

১ দিন আগে

মধ্যপ্রাচ্য সংঘাতে ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ

ঘরবাড়ি ছাড়া লাখো শিশুর শিক্ষাজীবন ও নিরাপত্তা যখন চরম অনিশ্চয়তার মুখে, তখন বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ইউনিসেফ সতর্ক করেছে—এই সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে নিহতের মিছিল আরও দীর্ঘ হবে।

১ দিন আগে