ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক যুবক আটক হয়েছেন। তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হত্যাচেষ্টা’র অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন সোমবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়ে হত্যাচেষ্টার পাশাপাশি অস্ত্র আইনে দুটি অভিযোগের মুখোমুখি হন। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তিনি নিজের দোষ স্বীকার করেননি।
অভিযোগ অনুযায়ী, শনিবার হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে তিনি একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি পাম্প-অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি নিয়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করার চেষ্টা করেন। ওয়াশিংটন হিল্টন হোটেলে সংঘটিত ওই ঘটনায় সিক্রেট সার্ভিসের এক সদস্য গুলিবিদ্ধ হলেও গুরুতর আহত হননি।
সোমবার আদালতে নীল জাম্পসুট পরিহিত অবস্থায় অ্যালেনকে শান্ত স্বভাবের দেখা যায়। বিচারকের প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে ‘জ্বি, মাননীয় বিচারক’ বা ‘না, মাননীয় বিচারক’ বলেন। তিনি নিজের বয়স জানান এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকার কথাও উল্লেখ করেন।
শনিবার রাতের ঘটনায় গুলির শব্দ শোনামাত্র প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে দ্রুত ওয়াশিংটন হিল্টন হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, এক সিক্রেট সার্ভিস কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হলেও তার বুলেটপ্রুফ ভেস্ট প্রাণ রক্ষা করে। তিনি পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছুড়লে অ্যালেন মাটিতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।
তদন্তকারীরা জানান, অভিযুক্ত অন্তত একবার শটগান থেকে গুলি ছুড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আহত সিক্রেট সার্ভিস সদস্য অভিযুক্তের গুলিতে নাকি পালটা গুলিতে আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। পরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
আদালতে জানানো হয়, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত একাধিক অঙ্গরাজ্য পাড়ি দেন। গত ২১ এপ্রিল লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহর থেকে ট্রেনে করে শিকাগো যান এবং ২৪ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছে হিল্টন হোটেলে ওঠেন।
অভিযুক্ত অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক শিক্ষার্থী এবং পাসাডেনার একটি গির্জার সদস্য ছিলেন। নির্বাচনি তহবিলের নথি অনুযায়ী, তিনি ২০২৪ সালে কমলা হ্যারিসের পক্ষে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিলে ২৫ ডলার অনুদান দেন।
তদন্ত নথিতে বলা হয়েছে, হামলার আগে তিনি পরিবারের কাছে পাঠানো এক ইমেইলে প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন এবং প্রয়োজনে ‘সবার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার’ কথাও লেখেন।
অভিযুক্তকে অ্যালেনকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র।
বিবিসি বলছে, ট্রাম্পকে লক্ষ্য করে এটি তৃতীয় হত্যাচেষ্টার অভিযোগ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন হিল্টনে নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট ছিল কি না, উপস্থিতদের পরিচয় যাচাই করা হয়নি কেন— এসব বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে।
তবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না। তিনি বলেন, হামলাকারী প্রেসিডেন্টের থেকে একতলা দূরে ছিলেন এবং মাঝখানে শত শত নিরাপত্তা সদস্য অবস্থান করছিলেন।
এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। উল্লেখ্য, ৪৫ বছর আগে এই হোটেলে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছিল।
রাজনীতি/আরআই

এর মধ্যে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত নয়জন, বিরোধী দলের সদস্য অভিযোগে দশ জনকে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
তিন দিনে (৭২ ঘণ্টার মধ্যে) ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। জাহাজগুলোর মধ্যে রয়েছে ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ।
২০ ঘণ্টা আগে
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য আর ছবির ওপর বড় অক্ষরে লেখা— ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।
২১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়— এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলার সম্মানে আয়োজিত নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে দিন এই দুই নেতা দ্বিপাক
২১ ঘণ্টা আগে