ডেস্ক, রাজনীতি ডটকম

বৈশ্বিক সংঘাত ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য কানাডাকে আমন্ত্রণ পাঠিয়েও প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বক্তব্যের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
দাভোসে দেওয়া বক্তব্যে মার্ক কার্নি প্রভাবশালী দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা অর্থনৈতিক সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং শুল্ককে প্রভাব বিস্তারের উপকরণ বানাচ্ছে।
কার্নির এমন বক্তব্যের প্রতিক্রিয়াতেই কানাডার আমন্ত্রণ বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন কার্নি। এ চুক্তিও ট্রাম্পকে চটিয়ে দিয়ে থাকতে পারে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে— বোর্ড অব পিসে কানাডার যোগদান বিষয়ে আপনাকে পাঠানো আমন্ত্রণ ফিরিয়ে নেওয়া হচ্ছে। বোর্ড অব পিস হতে যাচ্ছে বিশ্বের নেতাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড। এর আগে এত নেতা কখনো একত্রিত হননি।
এ বিষয়ে রয়টার্স হোয়াইট হাউজ ও কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি।
এর আগে কার্নির কার্যালয় জানিয়েছিল, কানাডার প্রধানমন্ত্রী শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন এবং তা গ্রহণের বিষয়টি তিনি বিবেচনা করছেন।
দাভোসে দেওয়া বক্তব্যে কার্নি আরও বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার অবসান মেনে নেওয়ার জন্য দেশগুলোর প্রস্তুত থাকা উচিত। তার বক্তব্যের পর সম্মেলনে উপস্থিত অনেক প্রতিনিধি দাঁড়িয়ে করতালি দেন, যা দাভোসের মতো মঞ্চে তুলনামূলক বিরল ঘটনা।
কার্নি বলেন, ‘মাঝারি শক্তির দেশগুলো’ কীভাবে একত্র হয়ে মার্কিন আধিপত্যের শিকার হওয়া এড়াতে পারে, কানাডা তা দেখাতে পারে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি চীনের সঙ্গে কানাডার একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যা উত্তর আমেরিকায় বেইজিংয়ের প্রভাব বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে দাভোসেই ট্রাম্প মন্তব্য করেন, কানাডা ‘যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে’। যুক্তরাষ্ট্রের আগের উদারতার জন্য কানাডার কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেন। কার্নির উদ্দেশে তিনি বলেন, মনে রেখো মার্ক, পরে বক্তৃতা-বিবৃতি দেওয়ার সময়।
কানাডার আমন্ত্রণ প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ী করার লক্ষ্যেই এই পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, বোর্ড অব পিসের স্থায়ী সদস্য হতে চাইলে দেশগুলোকে ১০০ কোটি ডলার দিতে হবে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ট্রাম্প বলেন, “পর্ষদটি পুরোপুরি গঠিত হয়ে গেলে আমরা প্রায় সবকিছুই করতে পারবো, যা আমরা চাই। আমরা এটি জাতিসংঘের সঙ্গে মিলে করবো।”
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বোর্ড অব পিস গঠনের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র রোলান্ডো গোমেজ জানান, এই পরিষদের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা গাজা শান্তি পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ইতোমধ্যে আর্জেন্টিনা, বাহরাইন, মরক্কো, পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি দেশ বোর্ড অব পিসে যোগ দিয়েছে। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো আপাতত এতে যুক্ত না হওয়ার ইঙ্গিত দিয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাব নিয়ে এখনো আপোসহীন অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট দাবি, হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
৫ ঘণ্টা আগে
নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। অগ্নিকাণ্ডে অসুস্থ আরও বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ছাড়াও মঙ্গলবারের ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ভারত থেকে অতিরিক্ত জ্বালানি পেতে বাংলাদেশের অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। বলেন, ভারতে জ্বালানির মজুত, শোধনাগারগু
১৫ ঘণ্টা আগে
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইমরান দাবি করে আসছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
১ দিন আগে