ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হবে। এর আগে, রাষ্ট্রীয় জানাজার পাশাপাশি রাজধানী তেহরানে দুই দিনব্যাপী বিদায় অনুষ্ঠানের আয়োজন করবে দেশটি।
শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামী ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে দুই দিনব্যাপী বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এরপর ১৫ জুলাই তেহরানে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ জুলাই ধর্মীয় নগরী কোমে আরেকটি জানাজার আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। একই সঙ্গে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হন আলি খামেনি। প্রায় ৩৭ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে তার মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনীতি/আরআইআর

একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের হাত ধরে দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল, তা এখন এক চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় আসা নতুন সরকারগুলোর পেছনে বর্তমানে ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং প্রতিবেশী
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন, কারণ আলোচনাকারীরা "মাত্রই একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছেন"। তার মতে, চুক্তিটি খুব শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।
১২ ঘণ্টা আগে
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’
১৪ ঘণ্টা আগে
ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সই হতে পারে। তবে তার এই আশাবাদের বিপরীতে ইরান স্পষ্ট জানিয়েছে, চুক্তির বিষয়ে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
২ দিন আগে