আজ ঢাকায় আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তের জন্য আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় আসছে জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রাথমিক কারিগরি দলটি এক সপ্তাহের সফরে ঢাকায় পৌঁছাবে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘের দলটি ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে। তারা চাইলে সফরের সময়সীমা বাড়াতে পারে। এই সফরে তদন্তের জন্য বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যাবে তা নিয়ে আলোচনা হবে।

জেনেভা থেকে জানা গেছে, জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে, তখন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য চাপ দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে— জাতিসংঘের তদন্তকে সম্মান জানিয়ে এই সময় মানবাধিকার পরিষদে আলোচনা তোলা সমীচীন নয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপ্রয়োজনীয়’ এবং ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে।

জাতিসংঘের দলটি, যার নেতৃত্ব দেবেন রোরি মুঙ্গোভেন, ঢাকায় এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে। তারা কাজের ধারা, প্রক্রিয়া এবং শর্ত চূড়ান্ত করবে। তবে এটি নিশ্চিত নয় যে, এই দলই মূল তথ্যানুসন্ধানী দল।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘের দলটি সরকারি কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের ঢাকায় এক সপ্তাহ থাকার সময় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করবে।

এদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের সদস্যদেশগুলোর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। তারা চায়, বাংলাদেশের পরিস্থিতি মানবাধিকার পরিষদের আলোচনায় উঠুক। কূটনৈতিক সূত্রের মতে— জাতিসংঘের তদন্ত চলাকালে এই ধরনের আলোচনা বাংলাদেশকে সমালোচনার মুখে ফেলতে পারে।

বাংলাদেশ আশা করছে, জাতিসংঘের দলটি সরেজমিনে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে এবং মানবাধিকার পরিষদের আলোচনায় বাংলাদেশের পরিস্থিতি যুক্ত করার ব্যাপারে সতর্ক থাকবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

৮ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

১০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

১১ ঘণ্টা আগে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী

১৬ ঘণ্টা আগে