ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা ইয়েমেনের

ডেস্ক, রাজনীতি ডটকম
ড্রোন

ইয়েমেনের হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তারা বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে একটি বিমানবন্দর বন্ধ হয়ে যায়। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে বলেও তিনি সতর্ক করেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তারা রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়।

সারি দাবি করেন, হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, ইসরায়েলি ও আমেরিকান প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।

স্থানীয় আল মাসিরাহ টিভির ওয়েবসাইট অনুসারে, সারি বলেন, আমরা সব এয়ারলাইনকে সতর্ক করছি অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।

তিনি বলেন করেন, বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা, কারণ সেগুলো এখন আর নিরাপদ নয়।

ইয়াহিয়া সারি বলেন, আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে। আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৩ ঘণ্টা আগে

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা

১৩ ঘণ্টা আগে

ইসরায়েলি দখলদারদের আগ্রাসন, পশ্চিম তীরে অবরুদ্ধ ফিলিস্তিনি ২ পরিবার

অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

১ দিন আগে

যন্তর-মন্তর ‘সিজন-টু’য়ের হুঁশিয়ারি অভিজিতের

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’

১ দিন আগে