ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা শহরের দুই দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। সাধারণ মানুষ প্রাণের ভয়ে উপকূলের দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি আগ্রাসনে এমনিতেই গাজার ভয়াবহ অবস্থা, আর এখন পুরোপুরো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়ানোর জন্য সেনাবাহিনী শহরের অভ্যন্তরে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট মোতায়েন করেছে, যা বিমান বাহিনীর সমর্থনে কার্যক্রম চালাচ্ছে।
ইসরায়েলি সেনারা শহরের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, যেখানে আল-রশিদ উপকূলীয় সড়ক অবস্থিত, যা দক্ষিণের দিকে চলে গেছে।
জনবহুল এলাকায় চালানো হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকেরা জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমানের মাধ্যমে বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই রোবট যান ব্যবহার করে এলাকা ধ্বংস করছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।
৮ ঘণ্টা আগে
ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
১০ ঘণ্টা আগে
এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
১০ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপিংয়ের ইউনিটগুলো লুহানস্কের ‘মুক্তি’ সম্পন্ন করেছে। ইউক্রেনের এ অঞ্চলটিকে লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে অভিহিত করে থাকে।
১১ ঘণ্টা আগে