ওয়াশিংটনের সঙ্গে চুক্তি

যুক্তরাষ্ট্রকে ৩–৫ কোটি ব্যারেল তেল দিচ্ছে ভেনেজুয়েলা, ঘোষণা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে বন্দি করার তিন দিন পর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞার কবলে থাকা’ ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে ‘তুলে দিচ্ছে’।

তিনি আরও বলেন, ‘এ তেল বাজারদরে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করব। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে চুক্তি কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেলবাহী জাহাজগুলো থেকে তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে বলেও জানান ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে গেছে। কারাকাসের সঙ্গে এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অনুমতির আওতায় ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান যৌথ অংশীদার শেভরন এই তেল সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। ভেনেজুয়েলা থেকে দিনে এক লাখ থেকে দেড় লাখ ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে কোম্পানিটি।

গত কয়েক সপ্তাহের অবরোধের মধ্যেও একমাত্র কোম্পানি হিসেবে শেভরন ভেনেজুয়েলা থেকে তেল উত্তোলন ও জাহাজীকরণ অব্যাহত রেখেছে। তবে তেল বিক্রির এই অর্থ ভেনেজুয়েলা আদৌ পাবে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে পিডিভিএসএ বর্তমানে বিশ্ব আর্থিক ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন। কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে এবং মার্কিন ডলারে যেকোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে, আগামী শুক্রবার হোয়াইট হাউসে শেভরন, কনোকোফিলিপস ও এক্সন মোবিলসহ যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। বৈঠকে ভেনেজুয়েলার তেল খাতে বড় বিনিয়োগের বিষয়টি আলোচনা করা হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১ দিন আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১ দিন আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে