ট্রাম্পের সঙ্গে তর্কে যেতে চান না পোপ লিও

বিবিসি বাংলা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২১: ৫৮

পোপ লিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ‘তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই’, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করার পর এই কথা জানান তিনি।

‘আমি কোনো রাজনীতিবিদ নই,’ সাংবাদিকদের বলেন পোপ লিও। এ সময় তিনি তার আগের মন্তব্যের বিষয়ে একই অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘বার্তাটি একই: শান্তি প্রতিষ্ঠা করা।’

শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আলোচনায় বসেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুদ্ধের উন্মাদনা’ বন্ধ করার আহ্বান জানান।

এই যুদ্ধকে ন্যায্যতা দিতে যেভাবে খিস্টান ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, সেটিরও বিরোধিতা করেন তিনি।

এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, পোপ লিও ‘ভয়াবহ’, এবং তিনি ‘অপরাধ দমনে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে খারাপ’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় দিনে ৪৭ নারী ও কন্যাশিশুকে হত্যা করেছে ইসরায়েল

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএন উইমেনের মুখপাত্র সোফিয়া ক্যালটর্প বলেন, ইসরায়েলি বিমান হামলা ও স্থল সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে। এর মধ্যে নারী ২২ হাজারের বেশি, কন্যাশিশু প্রায় ১৬ হাজার।

৩ ঘণ্টা আগে

নেতানিয়াহুর জন্য যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

হ্যারিস বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।

৬ ঘণ্টা আগে

ডলারের বদলে চীনা মুদ্রা দিয়ে ইরানের তেল কিনছে ভারত

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেই সুযোগেই ইরানি তেল আমদানিতে সক্রিয় হয় ভারত।

৬ ঘণ্টা আগে

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান

দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

১৮ ঘণ্টা আগে