ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে একটি ছোট হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।

ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।

এদিন উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি আশা করেন, তারা সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন, নিরাপদে উড়বেন। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় আমি পরোয়া করতাম না।

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই মার্কিন প্রেসিডেন্ট যাত্রা শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। তারা বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিস্ফোরণে তছনছ বুরুন্ডির সামরিক ঘাঁটি, হতাহত ৭০

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

৮ ঘণ্টা আগে

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা

ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

১০ ঘণ্টা আগে

যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

১০ ঘণ্টা আগে

লুহানস্ক পুরোপুরি দখলের দাবি রাশিয়ার, মন্তব্য নেই ইউক্রেনের

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপিংয়ের ইউনিটগুলো লুহানস্কের ‘মুক্তি’ সম্পন্ন করেছে। ইউক্রেনের এ অঞ্চলটিকে লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে অভিহিত করে থাকে।

১১ ঘণ্টা আগে