গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় চলাকালীন নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স বিভাগ।

শনিবারের এই হামলাকে যুদ্ধবিরতি শুরুর পর 'সবচেয়ে জোরালো' আক্রমণ হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা।

ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার প্রেক্ষিতেই তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে।

অন্যদিকে, এই ঘটনাকে 'নির্মম গণহত্যা' আখ্যা দিয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে হামাস।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে।

গাজা উপত্যকায় শনিবারের একাধিক হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। শনিবারের হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার পূর্ব রাফা এলাকায় ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে আটজন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে’। অথচ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে দেশটির সেনাবাহিনী একযোগে গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘চারজন কমান্ডার ও আরও কিছু সন্ত্রাসী’, একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং গাজার মধ্যাঞ্চলে হামাসের দুটি হামলা কেন্দ্র রয়েছে।

এদিকে শনিবারের বিমান হামলার সমালোচনা করেছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এটাই প্রমাণ করে, গাজা উপত্যকায় ইসরায়েল নির্মম গণহত্যামূলক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে।

হামাস আরও জানিয়েছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের সাতজন রয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে।

গাজা নগরীর শিফা হাসপাতালে কর্মকর্তারা শহরটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুজন নারী নিহত হওয়ার খবর জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, আহত অর্ধশতাধিক

প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতদের মধ্যে ৫২ জন সাধারণ নাগরিক এবং ৬ জন সামরিক বাহিনীর সদস্য। তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫ পর্যন্ত পৌঁছাতে পারে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামরিক ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় চীনের নতুন রূপরেখায় ইরানের সম্মতি

ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।

৫ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: জয়সওয়াল

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

১৬ ঘণ্টা আগে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মেলোনি, শুভেচ্ছা মোদির

ইতালির রাজনৈতিক ইতিহাসে মেলোনির এই রেকর্ডের আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা সেখানে খুব একটা সাধারণ ঘটনা নয়।

১৬ ঘণ্টা আগে
Advertisement