ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৩ সালে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নানা মূল্যবান উপহার দিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে একটি হিরা। দাম ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৩ লক্ষ ৮৭ হাজার টাকা। কিন্তু এখন আর এই বিশেষ হিরা ব্যবহার করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। কেন?
প্রধানমন্ত্রী মোদি যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে নিয়ে যান। যেগুলো তৈরি করেন ভারতের বিভিন্ন রাজ্যের কারিগররা। ফলে সেই উপহার থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিলকে দেয়া উপহারগুলোও ছিল চোখ ধাঁধানোর মতো। যার মধ্যে সকলের নজর কাড়ে ৭.৫ ক্যারেটের ‘গ্রিন ল্যাব গ্রোন ইকো-ফ্রেন্ডলি হিরা’। যে বাক্সে বহু মূল্যবান হিরাটি দেয়া হয়েছিল সেটিও বিশেষ গোত্রের। কাগজের মণ্ড দিয়ে তৈরি। কিন্তু এগুলো এখন আর জিল বাইডেনের নয়।
২০২৩ সালের পর বেশ কিছুটা সময় গড়িয়েছে। গত বছরের ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়। ভোটের ময়দান থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা বাইডেন। তার জায়গায় লড়াইয়ে শামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।
তাই সরকারি পদে থাকাকালীন বাইডেন ও তার স্ত্রী যা যা উপহার পেয়েছেন সেগুলো আর্কাইভে পাঠিয়ে দেয়া হয়েছে। আর ওই হিরাটি সরকারি কাজেই ব্যবহারের উদ্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, সফরে মোদি হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাঠের বাক্স জো বাইডেনকে উপহার দিয়েছিলেন। যার ভিতরে ছিল রুপার তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, ‘উপনিষদের ১০ নীতি’ শীর্ষক একটি বইও বাইডেনকে উপহার দিয়েছিলেন তিনি। তবে জিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেয়া ওই হিরাই টেক্কা দিয়েছে মূল্যে ও অভিজাত্যে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।
১৩ ঘণ্টা আগে
ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।
১৪ ঘণ্টা আগে