ডেস্ক, রাজনীতি ডটকম

নিউ ইয়র্কের আদালতে ঘুষ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার একই মামলায় ভারতীয় ধনকুবের, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌর বিদ্যুৎ প্রকল্পে ২২০০ কোটির ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রে ২১ দিনের মধ্যে এই নোটিশে সাড়া দিতে বলা হয়েছে গৌতম এবং সাগর আদানিকে। শনিবার আহমেদাবাদে এই দুই ধনকুবেরের বাড়িতে এসে পৌঁছায় সমনের চিঠি।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২১ নভেম্বর দুই অভিযুক্তকে সমনের ওই বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও।
গত বুধবার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের।
মার্কিন বিচার বিভাগের মতে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতের সরকারি কর্মকর্তাদেরকে ঘুষের প্রস্তাব দিয়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়।
এই মামলা প্রসঙ্গে আদানির মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন, ‘মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিনের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন এবং আমরা তা অস্বীকার করছি।”
আদানির মুখমাত্র জানান, অভিযোগের মোকাবেলা আইনিভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, আদানি ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।
সাংবাদিকদের প্রশ্নের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী অংশীদারিত্ব। তার প্রত্যাশা, সম্পর্কে অবনতি হয় এমন কিছুর আগেই এটি সমাধান করা যাবে।
ঢাকা/ফিরোজ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
৭ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৯ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৯ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
১০ ঘণ্টা আগে