ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এ হামলায় একটি শিশু হাসপাতাল, একাধিক আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এর এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের পশ্চিমাঞ্চলীয় সোলোমিয়ানস্কি এলাকার একটি শিশু হাসপাতাল এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং একাধিক গাড়িতে আগুন ধরে পুড়ে যায়। বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে প্রথম দফা এবং বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে দ্বিতীয় দফায় এই বিধ্বংসী হামলা চালানো হয়। এছাড়া বৃহত্তর কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলায় আরেকটি পৃথক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মস্কো এই হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৬৮টি ড্রোন ব্যবহার করেছে। এসবের মধ্যে কিনঝাল ও জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার ও উত্তর কোরিয়ার তৈরি কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গুরুত্বের সঙ্গে নেবে না।"
হামলার জেরে তীব্র উদ্বেগ তৈরি হওয়ায় ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ডের সামরিক বাহিনী। অন্যদিকে, রোমানিয়ার আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করার পর তা দেশটির তুলসিয়া কাউন্টির এক জনমানবহীন এলাকায় বিধ্বস্ত হয়।
রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনও পাল্টা আক্রমণ জোরদার করেছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মস্কো অঞ্চলে প্রায় ২৫০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের এই হামলায় রাশিয়ার বিভিন্ন তেলের ডিপো ও শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অভ্যন্তরীণ বাজারে তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রির সীমা বেঁধে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা 'রয়টার্স' জানিয়েছে, ঘাটতি মেটাতে মস্কো এখন পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি শুরু করতে বাধ্য হয়েছে।
এদিকে, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে নিজের জ্যেষ্ঠ সহকারী ইরিনা মুদ্রাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থা 'নাবু' (NABU) জানিয়েছে, অর্থপাচারের একটি বড় ঘটনায় প্রেসিডেন্ট কার্যালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।
১ দিন আগে
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
১ দিন আগে
ঘটনাটি নালন্দার নূরসরাই থানার আওতাধীন পারাসি এলাকার একটি মাধ্যমিক স্কুলে। অসুস্থ শিক্ষার্থীদের বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল।
১ দিন আগে