প্রধানমন্ত্রীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ২১: ৪৮
তারেক রহমান (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে নরেন্দ্র মোদি তার এবং ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্ব জুড়ে মুসলমানরা রোজা, প্রার্থনা ও আত্মসংযমের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, সিয়াম সাধনা ও ঈদুল ফিতর আমাদের মাঝে পারস্পরিক সহানুভূতি ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের মতো চিরন্তন মানবিক মূল্যবোধগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দেয়।

এ ছাড়া বৈশ্বিক শান্তি ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও দৃঢ়তর হওয়ার আশা ব্যক্ত করেন। বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুসংহত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মোদি তার চিঠির ইতি টানেন। ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, এই ধরনের উচ্চপর্যায়ের শুভেচ্ছা বিনিময় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও বন্ধুত্বেরই প্রতিফলন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিধানসভা ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মমতা এখন ‘সাবেক’ মুখ্যমন্ত্রী

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হলো রাজ্য সরকার আর বর্তমান নেই। ফলে পদত্যাগ না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভা এখন ‘সাবেক’।

৪ ঘণ্টা আগে

দুর্নীতির দায়ে চীনে সাবেক ২ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

স্থগিত মৃত্যুদণ্ড সাজা হওয়ায় আগামী দুই বছর তাদের এ সাজা স্থগিত থাকবে। এরপর আইন অনুযায়ী এই দণ্ড কমে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে শর্ত থাকবে, দণ্ডপ্রাপ্ত দুজন কোনোভাবেই সাজা কমানোর আবেদন করতে পারবেন না কিংবা প্যারোলে মুক্তি পাবেন না।

৭ ঘণ্টা আগে

ফের ইরানে হামলা করতে চায় ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্রকে

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করতে চায় দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকদের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

হরমুজে নিরাপত্তা মিশনের ইঙ্গিত, লোহিত সাগরে রণতরি পাঠাল ফ্রান্স

ফ্রান্স গতকাল বুধবার লোহিত সাগরে তাদের বিমানবাহী রণতরি বহর মোতায়েন করেছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য একটি মিশনের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে এই প্রস্তাব বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে