ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠন ইলন মাস্কের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১: ১১

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স-প্রধান ইলন মাস্ক। বলেছেন, 'আমেরিকা পার্টি’ নামে তার এই দলটি রিপাবলিকান ও ডেমোক্রেটিক— দুই দলের জন্যই চ্যালেঞ্জ হয়ে আসবে।

শনিবার (৫ জুলাই) মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দেন, তিনি 'আমেরিকা পার্টি’ নামে একটি দল গঠন করেছেন। তবে দলটির আনুষ্ঠানিক নিবন্ধন কিংবা এর নেতৃত্ব সম্পর্কে মাস্ক বিস্তারিত কিছু জানাননি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের কয়েক সপ্তাহ পরই দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে ট্রাম্পের সঙ্গে মাস্কের বিরোধের সময় মাস্ক একটি রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন। এরপর ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টি গঠিত হলো।’

গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ বা করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন। এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক।

ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনি প্রচারে বড় অঙ্কের অর্থ সহায়তা দেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement