যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান

বিবিসি বাংলা

পাকিস্তানের মাধ্যমে ‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের’ রোববার জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান।

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে ‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই’ তারা এর জবাব দেবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা লিখেছে, ‘প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার এই পর্যায়ের মূল লক্ষ্য হবে এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করা।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানকে এই নতুন প্রস্তাবটি দেয়।

এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া এই সর্বশেষ পরিকল্পনাটি মাত্র এক পাতার একটি প্রস্তাব, যেটিতে ১৪টি অনুচ্ছেদ রয়েছে।

রাজনীতি/এসআই

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রি বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী— শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। আজ রোববার শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন সরকার গঠন করলেন তিনি।

৬ ঘণ্টা আগে

মুখ্যমন্ত্রী বিজয়কে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন

৮ ঘণ্টা আগে

‘যেকোনো দুঃসাহসিকতার জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক’

অনুষ্ঠানে পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেনাপ্রধান আসিম মুনিরের পাশাপাশি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ

৮ ঘণ্টা আগে

শপথ নিলেন ম্যাজিয়ার, হাঙ্গেরিতে অরবান যুগের অবসান

হাঙ্গেরির যে পার্লামেন্ট ভবনে শপথ অনুষ্ঠান হয়েছে, সেখানে পার্লামেন্ট কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকা স্থাপন করা ছিল। নবনিযুক্ত সংসদ স্পিকার অ্যাগনেস ফর্স্টহফার দায়িত্ব নেওয়ার পর তার প্রথম সিদ্ধান্ত হিসেবে ১২ বছর পর পতাকাটি পুনর্স্থাপনের নির্দেশ দেন। এই পদক্ষেপকে তিনি ‘ইউরোপের পথে ফিরে আসার প্

৯ ঘণ্টা আগে