গাজায় আরও ৭৫ ফিলিস্তিনির প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৭৫ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে চারজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে ইসরায়েলি হামলায় আরও ৩০৪ জন আহত হন। এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

এছাড়া জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন। এ পর্যন্ত সহায়তা সংগ্রহের সময় নিহত হয়েছেন ২ হাজার ৫২৩ জন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক দিনে ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে ক্ষুধাজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে। এর মধ্যে ১৪৭টি শিশু।

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গত মাসে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১৬২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রয়েছে ৩২ শিশু।

অন্যদিকে, যুদ্ধবিরতির শর্ত ভেঙে গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় আক্রমণ চালাচ্ছে। এই পর্যায়ে নিহত হয়েছেন অন্তত ১২ হাজার ৭২৪ জন এবং আহত হয়েছেন ৫৪ হাজার ৫৩৪ জন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১৭ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

২০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে