কেনিয়ায় বন্যায় ৩২ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

কেনিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের মৃতু্য হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দুজন। দেশটির ভূখণ্ডের প্রায় অর্ধেক বন্যার পানিতে প্লাবিত হয়ে সব মিলিয়ে প্রায় এক লাখ তিন হাজার ৫০০ জন মানুষ ভুক্তভোগী হয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ পক্ষ এ কথা জানিয়েছে। দেশটিতে মার্চের মাঝামাঝি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু গত সপ্তাহে ভারি বর্ষণের মাত্রা বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কেনিয়ার রাজধানী নাইরোবির কয়েকটি সড়ক গত বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারি বর্ষণের পর নাইরোবির বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে।

নাইরোবি শহরের সিনেটর এডউইন সিফুনা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে (এক্স) বলেন, নাইরোবিতে বন্যাপরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রচষ্টো চালিয়ে যাচ্ছে। মানুষের জীবন বাঁচাতে আমাদের জাতীয় সব জরুরি পরিষেবাকে কাজে লাগাতে হবে।

কেনিয়া রেড ক্রস সোসাইটি জানিয়েছে যে, তারা গত বুধবার রাতে নাইরোবির মাথারের ৪এ এলাকায় বন্যার পানিতে আটকা পড়া ১৮ জনকে উদ্ধার করেছে। দেশটির অন্যান্য অঞ্চলেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে রেড ক্রস সোসাইটি।

সূত্র : সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

৮ ঘণ্টা আগে

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৭ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৯ ঘণ্টা আগে