মিয়ানমারে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি

ডেস্ক, রাজনীতি ডটকম

অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে মিয়ানমার। দেশটিতে গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দেশটির আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে পারদ ৪৮ দশমিক ২ সেন্টিগ্রেডে উঠেছিল। দেশটির আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটি এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা। দেশটিতে ৫৬ বছর আগে থেকে আবহাওয়ার তথ্য রাখা শুরু হয়।

এদিকে একই দিনে (রোববার) বাণিজ্যিক নগর ইয়াঙ্গুনে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি আর মান্দালয়ে ছিল ৪৪ ডিগ্রি। এরই মধ্যে গরমের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

চাউক শহরের একজন বাসিন্দা বলেন, ‘এখানে প্রচণ্ড গরম। আমরা ঘর থেকে বের হচ্ছি না। এ অবস্থায় আমাদের আর কিছু করার নেই।’

দেশটির আবহাওয়া পর্যবেক্ষকের তথ্য অনুসারে, এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে, তা থেকে গত বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল ৩-৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি।

গত বছর বৈশ্বিক তাপমাত্রা বেড়ে নতুন রেকর্ড গড়ে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, বিশেষ করে এশিয়া দ্রুতগতিতে উষ্ণ হয়ে উঠছে, আর এর প্রভাবও গুরুতর হয়ে উঠছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১৭ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

২১ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

২১ ঘণ্টা আগে