ট্রাম্পের কাছে ব্যায়াম ‘বিরক্তিকর’, অ্যাসপিরিন খান নির্ধারিত মাত্রার বেশি

বিবিসি বাংলা
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান এবং হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন। তিনি নিয়মিত ব্যায়ামও করেন না, কারণ এটা তার কাছে ‘বিরক্তিকর’ মনে হয়।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসে একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যদিও এর আগে সাংবাদিকদের ভুলভাবে বলেছিলেন যে তিনি আরও বিস্তারিত এমআরআই স্ক্যান করিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সী ট্রাম্পের শরীরে বয়সের ছাপ ক্রমেই স্পষ্ট হচ্ছে। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে এবং প্রশ্ন শুনতে অসুবিধা হয়েছে তার।

দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জনপরিসরে যে আলোচনা-বিতর্ক, তা নিয়ে তিনি নিজে খুবই বিরক্ত। তিনি নিজের স্বাস্থ্যকে ‘সম্পূর্ণ নিখুঁত’ বলে মনে করেন। জার্নালের সঙ্গে কথোপকথনের শুরুতেই তিনি আচমকা বলে বসেন, ‘চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি, পঁচিশতমবারের মতো! আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত।’

ট্রাম্প বলেন, তিনি গত ২৫ বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তিনি বলেন, ‘তারা বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো। আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভেতর দিয়ে প্রবাহিত হোক।’

চিকিৎসকরা কখনো কখনো ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেখানে ট্রাম্প প্রতিদিন অ্যাসপিরিন গ্রহণ করেন ৩২৫ মিলিগ্রাম। এ নিয়ে ট্রাম্পের বক্তব্য, তারা চায় আমি কম মাত্রায় (অ্যাসপিরিন) খাই। কিন্তু এত বছর পর আমি অভ্যাস বদলাতে চাই না। আমি একটু কুসংস্কারাচ্ছন্ন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন, সেটি এমআরআই স্ক্যান ছিল না, যা তিনি আগে বলেছিলেন। তিনি বলেন, ‘এটি এমআরআই ছিল না। এটি তার চেয়ে কম ছিল। এটি ছিল একটি স্ক্যান।’

জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌ বাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যেন নিশ্চিতভাবে যাচাই করা যায় যে তার কোনো হৃদরোগজনিত সমস্যা আছে কি না। পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

এর মধ্যে ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ে, যা সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়। এরপর তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প তা মানেননি। তার সোজা উত্তর, ‘আমার ভালো লাগেনি।’

তবে ওই মোজা না পরার পরও তার পায়ের অবস্থা আগের তুলনায় ভালো বলে দাবি করেন ট্রাম্প। বলেন, তিনি এখন ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে।

তবে গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়ামই করতে পছন্দ করেন না ট্রাম্প। তার সাফ কথা, ‘আমার ভালো লাগে না। এটা বিরক্তিকর। ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো, যেমন কিছু মানুষ করে, সেটা আমার জন্য নয়।’

মাঝে মাঝে বৈঠকের সময় ঘুমিয়ে পড়তে দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েন না, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে ‘আরামদায়ক’ মনে করেন।

কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখন মেকআপ ব্যবহার করেন, যেন তার হাত আরও বেশি আঘাতপ্রাপ্ত মনে না হয়। তিনি বলেন, ‘আমার কাছে এমন মেকআপ আছে যা সহজে লাগানো যায়, প্রায় ১০ সেকেন্ড লাগে।’

ট্রাম্প বলেন, তার শ্রবণশক্তিতে কোনো সমস্যা নেই। আর যখন ফটোগ্রাফাররা তাকে ঘুমন্ত মনে করে ছবি তোলেন, তিনি বলেন ‘কখনো কখনো তারা আমার চোখের পলক ফেলার ছবি তোলে। আর তারা পলকের মুহূর্তটাই ধরে ফেলে।’

জার্নালকে দেওয়া বিবৃতিতে বারবাবেলা বলেন, ট্রাম্প ‘অসাধারণ স্বাস্থ্যবান এবং প্রধান সেনাপতির দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৯ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১০ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১০ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে