কিউবার প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা

ডেস্ক, রাজনীতি ডটকম
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। ছবি: সংগৃহীত

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য ও কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়সহ মোট পাঁচ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এসব নিষেধাজ্ঞা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে কিউবা সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ পারিলা সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপই নিক না কেন, তা ব্যর্থ হবে।

২০১৮ সালে রাউল ক্যাস্ত্রোর কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে দিয়াজ-কানেল কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে দ্বীপরাষ্ট্রটির কমিউনিস্ট নেতৃত্বের ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কয়েক মাস ধরেই বাড়ছে উত্তেজনা

কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা সরকারের পতনের হুমকি দিয়ে বলেছিলেন, হাভানা প্রশাসনকে ‘টিকতে দেওয়া হবে না’ যদি তারা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে।

এর জবাবে কিউবার শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, দেশটির বিরুদ্ধে সামরিক হামলা বা আগ্রাসনের চেষ্টা হলে ‘রক্তের বন্যা’ বয়ে যাবে এবং কিউবা নিজেদের রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করবে।

উত্তেজনা আরও বাড়ে যখন যুক্তরাষ্ট্র কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। ১৯৯৬ সালে কিউবান যুদ্ধবিমান কর্তৃক নির্বাসিত কিউবানদের পরিচালিত দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন বলেছিলেন, কিউবা শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি নিরাপত্তা হুমকি।

চীনের সমালোচনা

ওয়াশিংটনের এসব পদক্ষেপের কঠোর সমালোচনা করে চীন। বেইজিং কিউবার বিরুদ্ধে ‘হুমকি ও জোরজুলুমের নীতি’ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় এবং দুই দেশের মধ্যে মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের ওপর জোর দেয়।

এদিকে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দিন ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় কিউবা ‘সুন্দরভাবে পরিচালিত একটি দেশ’ হোক। তবে ওয়াশিংটন ও হাভানার সাম্প্রতিক পালটাপালটি অবস্থান ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের সম্পর্কের বরফ গলার বদলে নতুন করে আরও কঠিন এক অচলাবস্থার দিকে এগোচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২ ফ্রন্টেই যুদ্ধ শেষ হবে, না হয় চলবে— হুঁশিয়ারি আরাগচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা আলোচনার চেষ্টা চলছে, সেখানেও প্রথম শর্ত হিসেবে বলা হয়েছে— লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হয় এই যুদ্ধ ইরান এবং লেবানন দুই ফ্রন্টেই শেষ হবে, অথবা দুই জায়গাতেই চলতে থাকবে।

১ দিন আগে

নিরাপত্তা পরিষদে অস্থায়ী ৫ দেশ নির্বাচিত, ভোটে হারল জার্মানি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, পর্তুগাল, জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং কিরগিজস্তান। ইউরোপ অঞ্চল থেকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেছে প্রভাবশালী দেশ জার্মানি।

১ দিন আগে

দিল্লির পর বিহারের হাসপাতালের আইসিইউতে আগুন, ৪ রোগীর মৃত্যু

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃগস্পতিবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

১ দিন আগে

ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসে ভোট, যুদ্ধ থামানোর প্রস্তাব পাস

প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে সিনেটেও পাস হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

১ দিন আগে