বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

সূর্যোদয়ের দেশ জাপানে অভিবাসী বা বিদেশির সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে প্রায় ৩২ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির অভিবাসন পরিষেবা এজেন্সির ভাষ্য অনুযায়ী, জুন মাসের শেষের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৩২ লাখ ২৪ হাজার বিদেশি অধিবাসী অবস্থান করছিলেন। চলতি বছরের প্রথমার্ধে এই সংখ্যা ১ লাখ ৪৯ হাজার বেড়েছে।
ভিসার ধরনের হিসেবে, সেসময় জাপানে প্রায় ৩ লাখ ৫৮ হাজার বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থী ছিলেন; যা ছয় মাস আগের সময় থেকে ৩৩ হাজার বেশি। বিশেষ দক্ষ কর্মীর মর্যাদা থাকা লোকজনের সংখ্যাও ৪২ হাজার থেকে বেড়ে প্রায় ১ লাখ ৭৩ হাজারে উন্নীত হয়েছে। জাপানে বসবাস করা বিদেশি নাগরিকের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
এদিকে ১ জুলাইয়ের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৭৯ হাজার বিদেশি নাগরিক তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করছিলেন। এটি ছয় মাস আগের তুলনায় ৮ হাজার ৬শ বেশি।
অভিবাসন কর্মকর্তাদের ভাষ্যমতে, বৈশ্বিক মহামারি সংক্রান্ত সীমান্ত নিয়ন্ত্রণ পদক্ষেপসমূহ শিথিল করার পর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি নাগরিক জাপানে আসতে শুরু করেছেন।
তবে, কর্মকর্তারা বলছেন যে এর মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করছেন এবং তারা এর বিরুদ্ধে যথাযথ অভিবাসন নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করবেন। সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৯ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১১ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১২ ঘণ্টা আগে