রাফা শহর খালি করতে বলল ইসরায়েলের সেনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২: ৩৪

গাজার শহর রাফা খালি করে দিতে বললো ইসরায়েলের সেনা। সেখানকার সব মানুষকে চলে যেতে বলা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী রাফা এবং বেশ কয়েকটি পুরসভা এলাকা খালি করে মানুষকে চলে যেতে বললো। সোমবার সেনা মুখপাত্র এই কথা জানিয়েছেন।

গত মাসে ইসরায়েলের সেনা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেয়। তারপর থেকে তারা গাজার বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করে দিয়েছে। এর আগে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের আক্রমণে রাফা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রাথমিকভাবে রাফা থেকে চলে আসতে সম্মত হয়েছিল ইসরায়েলের সেনা। কিন্তু পরে তারা বলে, সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি প্রয়োজন। মিশর থেকে এই এলাকায় অস্ত্রপাচার হয়।

গত ১৮ মার্চ ইসরায়েলের সেনা আবার গাজায় বিমান হামলা শুরু করে। তার ফলে এক হাজারের বেশি্ মানুষ মারা গেছেন বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর। গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ৮০ জন।

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইইউ-সহ কয়েকটি দেশ। স্বাস্থ্য দপ্তরের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণে ৫০ হাজার ৩৫৭ জন মারা গেছেন।

স্বাস্থ্য দপ্তর এর মধ্যে কতজন হামাস সদস্য এবং কতজন বেসামরিক মানুষ মারা গেছেন তা জানায়নি। তবে মানবাধিকার সংগঠনগুলি মনে করে, এই হিসাব মোটের উপর ঠিক আছে।

গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে অর্ধেক শিশু এবং জাতিসংঘ জানিয়েছে, মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। হামাস ইসরায়েলে ঢুকে এক হাজার দুইশ মানুষকে হত্যা করার পর ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে।

ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের আক্রমণের জেরে ৩২২ জন শিশু মারা গেছে, ৬০৯ জন আহত হয়েছে। সেমবার ইউনিসেফ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই শিশুরা মূলত ভেঙে পড়া বাড়ি বা তাঁবুতে ছিল।

নতুন করে বোমা হামলা এবং ত্রাণসাহায্য বন্ধ করে দেয়ার ফলে গাজায় ১০ লাখ বাচ্চা ভয়ংকর বিপদে পড়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি গাজার বাচ্চাদের কাছে আশার আলো নিয়ে এসেছিল। কিন্তু সেই বাচ্চারা আবার নতুন করে ভয়ংকর সহিংসতার চক্রের মধ্যে পড়েছে।

২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণসাহায্য পাঠাতে দেয়া হচ্ছে না। খাবার, জল ও চিকিৎসা সংকট বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মে মাসে বিনিয়োগ চুক্তি করতে সৌদি আরব, কাতার ও আমিরাত সফরে যেতে পারেন।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ''মে মাসে বা তার কিছুটা পরে এই সফর হতে পারে। আমরা কাতার যাব। সম্ভবত তার সঙ্গে আরো কয়েকটা দেশে যাব। আমিরাত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমিরাত ও কাতারে যাব।''

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবে তার সফর প্রায় এক ট্রিলিয়ান ডলারের(একের পর ১২টা শূন্য) বিনিয়োগ চুক্তিতে সই হবে। এর মধ্যে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার বিষয়টিও থাকবে। এই চুক্তির ফলে প্রচুর কর্মসংস্থান হবে।

তবে এই চুক্তি নিয়ে আর বিস্তারিত তথ্য ট্রাম্প দেননি। বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হবে। গত জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এটাই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর। সূত্র : ডিডব্লিউ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

১৯ ঘণ্টা আগে

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

২১ ঘণ্টা আগে

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১ দিন আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১ দিন আগে