ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতের প্রস্তাবিত ভেন্যুগুলোতে খেলতে অস্বীকৃতি জানানোয় এ উদ্যোগ নিতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে বিশ্বকাপের নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আইসিসি।
মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার কঠিন এই সিদ্ধান্তটি নেয়।
দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আইপিএল সংক্রান্ত ওই ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি জরুরি বৈঠক করে। এর একটি রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট।
উল্লেখ্য, মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এ বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে