বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি ভেন্যু পরিবর্তন করবে না— একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এবার আরও বড় খবর দিল ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি— বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেই জায়গা পূরণে স্কটল্যান্ডকে ডাকবে আইসিসি।

এএফপির খবরে বলা হয়েছে, বিসিবি ভারতে তাদের ক্রিকেট দল না পাঠালে বিকল্প দলের চিন্তা করে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। কেননা আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে রয়েছে তারা।

এদিকে আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে— আজ সোমবার (১৯ জানুয়ারি) এমনটাই জানিয়েছে ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এই অচলাবস্থা নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

উল্লেখ্য, টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করানোর প্রস্তাব দিয়েছিল।

এর আগে গত ৩ জানুয়ারি নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতের টি-টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপরই বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো একটি দলের নিরাপত্তা কিভাবে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)— সেই প্রশ্নই রাখে বিসিবি।

এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি, দুপক্ষের মধ্যে বৈঠকও হয়েছে। তবে তাতে সমাধান আসেনি। বিসিবিও ভারতে দল না পাঠানোর বিষয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে আইসিসিও তাদের মূল সূচি পরিবর্তন না করার বিষয়ে অনড়। এরই মধ্যে আইসিসির বরাতে এএফপি জানাল, বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্য থেকে স্কটল্যান্ডকে নেওয়া হবে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তানজিদের পর শান্তর ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

১১ ঘণ্টা আগে

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বিশ্বকাপ দলের স্টাফরা, অভিযোগ ইরানের

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’

২ দিন আগে

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প

৩ দিন আগে